মতুয়াদের ভাঁওতা দিয়েছে বিজেপি ; জ্যোতিপ্রিয়
দি নিউজ লায়ন ; "মতুয়াদের জন্য বিজেপি কিছুই করেনি। বছরের পর বছর ধরে শুধুমাত্র মতুয়াদেরকে ভাওতা ও প্রবঞ্চনা দিয়ে এসেছে। মতুয়াদের জন্য যা কিছু উন্নয়ন যে করছেন তাঁর নাম মমতা।" বনগাঁয় মুখ্যমন্ত্রীর জনসভার প্রস্তুতি বৈঠকেই ভাষাতেই বিজেপিকে তীব্র আক্রমণ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক।
একইসঙ্গে তিনি বিজেপিকে চ্যালেঞ্জ করলেন, ক্ষমতা থাকলে বাগদা বনগাঁ উত্তর এবং দক্ষিণ ও গাইঘাটায় জিতে দেখান। সবকটি আসনেই জিতবে তৃণমূল। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকেও এদিন খোঁচা দেন জ্যোতিপ্রিয়। তিনি বলেন, 'আপনি যদি প্রকৃত মতুয়া দরদী হয়ে থাকেন মতুয়াদের জন্য আন্তরিকভাবে কাজ করতে চান তাহলে আমাদের মঞ্চে আসুন।' তাঁর সাফ কথা, একমাত্র তৃণমূল বছরের পর বছর ধরে মতুয়া সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে।
এমনকি যখন রাজ্যে তৃণমূল ক্ষমতায় ছিল না তখনও মমতা মতুয়াদের যেকোনো সমস্যায় এগিয়ে গিয়েছেন। সাধ্যমত সাহায্য করেছেন। তাই মতুয়াদের যদি কেউ আন্তরিকভাবে ভালো চেয়ে থাকেন তিনি হলেন মমতা। বিজেপি ছলনার আশ্রয় নিয়েছে, ভুল বুঝিয়েছে মতবাদের। মতুয়ারা এখন বিজেপির চাল ধরে ফেলেছে। বিধানসভা ভোটে মতুয়া অধ্যুষিত সব কটি বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে হারবে বিজেপি। প্রমাণ হবে মমতাতেই আস্থা রয়েছে মতুয়াদের।

Post a Comment